আলমডাঙ্গার ১৫ টি ফকিরের আস্তানা গোয়েন্দা নজরদারিতে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ জুলাই ২০১৬, ২০:২৫আপডেট : ২৭ জুলাই ২০১৬, ২০:৩২

তালিকাভুক্ত জঙ্গিরা ছদ্মবেশে মাজারে আত্মগোপন করতে পারে এমন তথ্য পাওয়ার পর গত সপ্তাহ থেকে দেশব্যাপী নজরদারি জোরদার করা হয়। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ১৫টি মাজার-আস্তানায় পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জঙ্গিদের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হলে সঙ্গে সঙ্গে সাঁড়াশি অভিযান চালনা করা হবে।

চুয়াডাঙ্গা

এ ১৫টি আস্তানা হলো, আলমডাঙ্গা শহরের বাবুপাড়ার শাহ মোহাম্মদ পীর সাহেবের মাজার, এরশাদপুরের পান্টুর দরবার শরীফ, এরশাদপুরের খাজা মঈনুদ্দীন চিশতির মাজার, গোবিন্দপুরের ফাদিল শাহের আস্তানা, বেলগাছি গ্রামের গঞ্জের আলী শাহ (ইসলাম শাহ)র আস্তানা, সাহেবপুরের আসান ফকিরের আস্তানা, গাংনীর মমতাজ আলীর আস্তানা, রুইতনপুর মাইজভাণ্ডারীর মাজার, একই গ্রামের লালন ভক্ত লালের আস্তানা, কুলপালা গ্রামের লালন সাঁইজির আস্তানা, জামজামি গ্রামে তক্কেল ফকিরের আস্তানা, একই গ্রামের পুরাতন পাড়ার বাউল ফকিরের আস্তানা, মধুপুরের মোচাই শাহর মাজার, বগাদীর ইদ্রিস ফকিরের আস্তানা ও ভালাইপুর হাফিজ উদ্দীনের মাজার।

আলমডাঙ্গা থানা পুলিশসূত্রে জানা গেছে, ইতোমধ্যেই এ সব মাজার ও আস্তানা সম্পর্কিত যাবতীয় তথ্য পুলিশ সংগ্রহ করেছে। একাধিকবার পুলিশ এসব মাজার-আস্তানায় সরেজমিনে গিয়েছেনও।

চুয়াডাঙ্গা বিশেষ শাখার এক কর্মকর্তা জানিয়েছেন,  পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নির্দেশে তারাও আলমডাঙ্গার ১৫টি মাজার-আস্তানা কড়া নজরদারিতে রেখেছেন।

 /টিএন/

আরও পড়ুন:

নিহত ৯ জঙ্গির মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পরিবার

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম