আস্তানা পুড়িয়ে সাধুদের চুল কেটে দিলো দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ জুলাই ২০১৬, ১৮:৫৫আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৯:১৪

কেটে দেওয়া চুল দেখাচ্ছেন আস্তানার এক সাধু

চুয়াডাঙ্গার দামুড়হুদার গোবিন্দহুদায় শুক্রবার গভীর রাতে সাধুদের একটি আশ্রমে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় সাধুদের গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং চুল কেটে দেয় দুর্বৃত্তরা। যাওয়ার সময় তারা আশ্রমের দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়। আশ্রমের সেবায়েত জুলমত আলী শাহ বলেন, ওই দিন রাত ১২টার পর ৮/৯ জনের একটি  দল আশ্রমে হামলা করে। আমরা তখন ঘুমে ছিলাম। তারা সবাই মুখোস পরা ছিল। তাদের হাতে ধারালো ছোরা ও বোমার ব্যাগ ছিল।  তারা ঘরে ঢুকে প্রথমেই বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেয়। পরে আমার ও মোমেনা খাতুনের (৫৫) হাত ও চোখ বাঁধে ফেলে। পরে তারা আমাকে ও আশ্রমের সাধু হরেন্দ্রনাথকে (৭০) পাশের দুটি গাছের সঙ্গে বেধেঁ নির্যাতন করে ও চুল কেটে দেয়।এসময় ৪/৫ জন ঘরে ঢুকে আমাদের সব বাদ্যযন্ত্র, আসবাবপত্র ও ধর্মীয় বইসহ আশ্রমের দুটি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। যাবার সময় তারা হুমকি দিয়ে যায়।

 দুর্বৃত্তরা-পুড়িয়ে-দেয়-সাধুদের-আস্তানা

তিনি আরও জানান,  আগামী ১০ দিনের মধ্যে এলাকা না ছাড়লে বোমা মেরে আশ্রম উড়িয়ে দেওয়া হবে এবং সবাইকে জবাই করে হত্যা করা হবে। পরে আশ্রমে লুকিয়ে থাকা রাকিবুল (৮)বাঁধন খুলে দিলে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে।  

 ঘটনাস্থল-পরিদর্শন-করেন-চুয়াডাঙ্গার-পুলিশ-সুপার-রশিদুল-হাসান-Seal

খবর পেয়ে শনিবার চুয়াডাঙ্গা পুলিস সুপার মো. রশিদুল হাসান বেলা ১২ টার দিকে আশ্রম পরিদর্শন ও আহতদের খোঁজ খবর নেন ও দুবৃর্ত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ব্যপারে দামড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দামুড়হুড়া মডেল থানার ওসি মামলার তথ্য নিশ্চিত করে জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মো. রশিদুল হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি ও তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছি। এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলা হয়েছে। কারা এ হামলার সঙ্গে জড়িত তা দ্রুতই উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

/জেবি/টিএন/

আরও পড়ুন:

নিখোঁজ সাব্বিরুল হক কণিকের সন্ধান চেয়ে বাবার জিডি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান