বরগুনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বরগুনা প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৬, ২৩:০৪আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২৩:০৪

বরগুনা বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া-পাথরঘাটা সড়কের বাইনচটকি নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ (১৫) নিহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আবদুল্লাহ উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের আমিনুল হক ইব্রাহিমের ছেলে। সে মানিকখালী রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
নিহত আবদুল্লাহর চাচাতো ভাই মো. রাহাত জানান, আবদুল্লাহ ও তার সহপাঠী আরাফাত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। হঠাৎ কাকচিড়ার বাইনচটকী এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের একটি ডোবায় পড়ে ঘটনাস্থলেই আবদুল্লাহ নিহত হয়। সহপাঠী আরাফাতকে গুরুতর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের