কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ১৭:২৭আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৭:২৮

  কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া এলাকায় প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে তিনটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি।

সোমবার দুপুরের উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/২ নং পোল্ডারের কাছে কপোতাক্ষ নদের প্রায় দুই শ’ হাত বেড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে কুড়িকাউনিয়া, প্রতাপনগর ও শ্রীপুর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, বেড়িবাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। বর্তমানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শতাধিক লোক নিয়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী ফারুক আহমেদ ঘটনাস্থল থেকে জানান, জোয়ারের সময় বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকলেও এখন পানি ঢুকা বন্ধ হয়েছে। পানিউন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পরে সেখানে রিং দিয়ে বেড়ি বাঁধটি সংস্কার করা হবে।

/জেবি/

আরও পড়তে পারেন : দৌলতদিয়ার ঘাট ভেঙে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান