বিএনপি থেকে সাবেক এমপি সালিমুল হক কামালের পদত্যাগ

মাগুরা প্রতিনিধি
১০ আগস্ট ২০১৬, ২০:১৬আপডেট : ১০ আগস্ট ২০১৬, ২০:১৯

সালিমুল-হক-কামাল মাগুরা-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল সদ্য ঘোষিত বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে তার স্বাক্ষরিত দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার কাছে পাঠানো পদত্যাগপত্রের কপি  মাগুরায় কর্মরত সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে।
পদত্যাগপত্রে কামাল উল্লেখ করেছেন,ওয়ান ইলেভেনের সময় বিতর্কিত ব্যক্তিকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। যিনি মাগুরা জেলা আহ্বায়ক হওয়ার পর ত্যাগি নেতা-কর্মীদের বাদ দিয়ে আনকোরা লোকদের দিয়ে জেলা কমিটি করেছেন। বিগত ৩৫টি ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও ত্যাগীদের বাদ দিয়ে তার পছন্দের লোকদের মনোনয়ন দিয়েছেন। যার মধ্যে কেউ নির্বাচিত হতে পারেনি।
তিনি আরও উল্লেখ করেছেন, বিএনপির স্থায়ী কমিটিতে এমন কিছু বিতর্কিত লোকদের স্থান দেওয়া হয়েছে যাদের সঙ্গে রাজনীতি করা এবং তাদেরকে নেতা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই নিজের মান-সন্মানের কথা চিন্তা করে তিনি কমিটি থেকে পদত্যাগ করেছেন।

জিকিউ গ্রুপের মালিক শিল্পপতি কাজী সালিমুল হক কামাল ১৯৯৪ সালে বিএনপির টিকিটে মাগুরা-২ আসনের বিতর্কিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে একই আসন থেকে এমপি ও মাগুরা জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

২০০১ সালে বিএনপি সরকারের সময়ে দলের অত্যন্ত প্রভাবশালী এই নেতা ওয়ান ইলেভেনের সময় দায়েরকৃত মামলার আসামি হয়ে আবারও আলোচনায় আসেন। যে মামলায় তার সঙ্গে আসামি রয়েছেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে টোকিও প্লাজায় আগুন 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান