কুষ্টিয়ায় হানিফ পরিবহনে ডাকাতি, চালকসহ আহত ৬

কুষ্টিয়া প্রতিনিধি
১২ আগস্ট ২০১৬, ১৭:২৭আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৭:২৮

হানিফ পরিবহন (ফাইল ছবি) কুষ্টিয়ার ভেড়ামারায় হানিফ পরিবহনের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার ভেড়ামারা থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় হানিফ কাউন্টারের ইনচার্জ শফিকুল ইসলাম শফি জানান, সশস্ত্র ডাকাত দল যাত্রীদের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতদের হামলায় বাসের ড্রাইভার নওয়াব আলীসহ ৬ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ১২ মাইলের ব্র্যাক অফিসের সামনে ডাকাতরা পাটকাঠির বোঝা ফেলে মহাসড়ক অবরোধ করে। এসময় হানিফের দুটি পরিবহন, লালন পরিবহন, শ্যামলী পরিবহন, জিআর পরিবহনসহ অন্তত ৭-৮টি নৈশ কোচ আটকা পড়ে। তবে সশস্ত্র ডাকাতরা প্রথমেই থাকা হানিফ পরিবহনে হামলা করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাস ডাকাতির ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: বরগুনায় মৃত মহিষের মাংস বিক্রির অভিযোগে জরিমানা 

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম