ঝিনাইদহে এমপি আনারসহ তিন জনকে হত্যার হুমকি দিয়ে জেএমবির চিঠি

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ০৪:০০আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ০৪:১৩


ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারসহ তিন জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জেএমবি পরিচয়দানকারী এক চক্র। রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো চিঠিটি রবিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার হাতে পৌঁছায়। ওই চিঠিতে এমপি আনার ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বাস্তহারা লীগের সভাপতি রিপন জোয়ার্দ্দারকে জঙ্গিবিরোধী নেতা আখ্যায়িত করে আগামী ৭ দিনের মধ্যে তাদের হত্যা করা হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।  আনোয়ারুল আজীম আনার, মানোয়ার হোসেন মোল্লা ও রিপন জোয়ার্দ্দার (বাম থেকে)

উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘ইসলামের শত্রু এমপি আনার তুমি ইসলামের শত্রু ও জঙ্গিবিরোধী এবং ভারতের দালাল। তোমার আর বেচে থাকার অধিকার নেই এবং জঙ্গিবিরোধী নেতা বাস্তুহারা লীগের সভাপতি রিপন জোয়াদ্দারকেও  একই পরিণতি বহন করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে এই আদেশ কার্যকর করা হবে। অপারেশন শাখা জেএমবি।’

উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা যশোর থেকে ডাক যোগে চিঠিটি সন্ধ্যায় হাতে পাওয়ার কথা স্বীকার করে বলেন, চিঠিটি যাচাই-বাছাইয়ের জন্য কালীগঞ্জ থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তিনি থানায় কোনও জিডি করেছেন কিনা জানতে চাইলে বলেন, আগে চিঠিটি পুলিশ যাচাই-বাছাই করুক, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহে এমপি আনারসহ তিন জনকে হত্যার হুমকি দিয়ে জেএমবির চিঠি

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জেএমবি পরিচয় দিয়ে কে বা কারা একটি চিঠি পাঠিয়েছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় কোনও  জিডি হয়নি।

ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার মোবাইল ফোন রিসিভ না করায় এবং উপজেলা বাস্তুহারা লীগ সভাপতি রিপন জোয়ার্দ্দার হৃদরোগে আক্রান্ত  হয়ে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: নিউইয়র্কে নিহত ইমাম আলাউদ্দিনের বাড়ি হবিগঞ্জে, এলাকায় শোক-বিক্ষোভ 

/এআর/



সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান