কলেজ অধ্যক্ষের ওপর হামলা

রামপাল উপজেলা চেয়ারম্যানসহ ৫ আসামির বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ০৯:২৬আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ০৯:২৬

বাগেরহাট বাগেরহাটের রামপালে আবুল কালাম ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবসে দাওয়াত না দেওয়ায় অধ্যক্ষ মো.সাদেক হোসেনের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাইদসহ পাঁচ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
বুধবার দুপুরে অধ্যক্ষ মো.সাদেক হোসেন বাদী হয়ে রামপাল থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়,১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কলেজের পক্ষ থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার মুহূর্তে তবারক বিতরণের সময় কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাম প্রসাদ রায় হল রুমে প্রবেশ করে শিক্ষার্থীদের বসতে বলেন। এসময় উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজন বহিরাগত লোক দিয়ে হলরুমে ঢুকে তাদের কেন দাওয়াত দেওয়া হয়নি বলেই অধ্যক্ষ সাদেক হোসেনকে গালাগালি ও মারধর শুরু করে।  

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, অধ্যক্ষ মো.সাদেক হোসেনের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়ার পর বুধবার দুপুরে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল শুরু 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম