যশোরে বিদেশি অস্ত্রসহ সাইফুল ইসলাম (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার বিকালে যশোর শহরের পূর্ববারান্দীপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ববারান্দীপাড়ার সার গোডাউনের পেছনের এলাকার একটি বাসায় অস্ত্র কেনা-বেচার সংবাদ পায় র্যাব। কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদির নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল পূর্ববারান্দীপাড়ার মৃত মনিরুল ইসলামের ছেলে।
/এনএস/








