খুলনায় নিজামীর গায়েবানা জানাজার ইমাম জামায়াত নেতা গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ২৩:৫৫আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২৩:৫৬

জামায়াতে ইসলামী খুলনা মহানগরী থেকে ৭১-এ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ফাঁসি হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজার ইমাম জামায়াত নেতা এনায়েতুল্লাহ খানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে টুটপাড়া ঠ্যাকের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে খুলনা সদর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে জামায়াত নেতা ও টুটপাড়া লোকামানিয়া জামে মসজিদের ইমাম এনায়েতুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজামীর গায়েবানা জানাজা পড়ানোর ঘটনায় দায়ের মামলার আসামি। নগরীর টুটপাড়া মওলার মোড়ের হাফেজ আব্দুল মজিদের ভাড়াটিয়া এনায়েতুল্লাহ দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর এ বছরের ১০ মে দিনগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান