ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:০১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:০১

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ইসলাম ঝনঝনিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মাধ্যমিক বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি কালীগঞ্জের ফয়লা গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে শিক্ষক রবিউল ইসলাম বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান