টানা ৬ দিনের ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

মো. আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
১১ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৪৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ০০:৫৫

ভোমরা স্থলবন্দর ঈদ-উল আজহাকে কেন্দ্র করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর টানা ছয়দিনের ছুটির ফাঁদে পড়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) থেকে ঈদ-উল আজহা উপলক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এসময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকবে বলে জানা গেছে।

এ বিষয়ে সাতক্ষীরা ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জানান, আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশে ঈদ-উল আজহা পালিত হবে। এ জন্য ১১ সেপ্টেম্বর রবিবার থেকে ১৬ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত টানা ছয় দিন ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

১৭ সেপ্টেম্বর শনিবার থেকে ফরে বন্দরের সব কার্যক্রম চালু হবে বলে জানান মোস্তাফিজুর রহমান নাছিম।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, শুক্রবার দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা ছয় আমদানি-রফতানি দিন বন্ধ থাকবে। এতে শ্রমিকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি সরকারের রাজস্ব হারানোর আশঙ্কাও রয়েছে। কিন্তু করার কিছু নেই। ঈদ-উল আজহা উপলক্ষে তো সরকারি ছুটি থাকবেই।

মনিরুল ইসলাম বলেন, ঈদ-উল আজহা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।
/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের