খুলনার তেরখাদা থানার ওসি প্রত্যাহার

খুলনা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ০১:৩৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ০১:৩৪

খুলনা ঈদের রাতে গরু ব্যবসায়ী দম্পতির হত্যাকাণ্ডসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে খুলনার তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুলিশ সুপার মো. নিযামুল হক মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রশাসনিক কারণে তেরখাদা থানার ওসি মেজবাহ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও জানান, খুলনা রেঞ্জ ডিআইজি দেশে না থাকা এবং ইন্সপেক্টর সংকট থাকায় ওই থানায় ওসি হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত থানার সিনিয়র কর্মকর্তা ওসির দায়িত্বে থাকবেন।
উল্লেখ্য, ঈদের রাতে তেরখাদা উপজেলার ইখড়ী গ্রামে গরু ব্যবসায়ী দম্পতি খশরুল আলম ওরফে খায়রুল আলম মোল্লা (৩৫) এবং তার স্ত্রী লিপি বেগমকে (২৮) হত্যার পর দুটি পুকুরে লাশ ফেলে দেওয়া হয়। পরে গত শনিবার সকালে উপজেলার কুমিরডাঙ্গা এলাকায় স্থানীয় দুটি গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়। এসব ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

আরও পড়ুন: বরগুনায় শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি