নেশার টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করার অপরাধে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে ছেলে বিল্লাল হোসেনকে (২১) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামে এ আদালত পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।
আদালত সূত্রে জানা যায়, চটকাবাড়ীয়া গ্রামের বাবা আব্দুস সাত্তার ও মা সবুরা খাতুনকে শারীরিকভাবে নির্যাতন করতো তার নেশাগ্রস্ত ছেলে বিল্লাল।
এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে দণ্ডবিধি ৩৫২ ও ৩৫৮ ধারা মোতাবেক চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
আরও পড়ুন: ছেলের দেওয়া আগুনে অবশেষে মারা গেলেন বাবা
/এআর/








