কুষ্টিয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ০১:০৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০১:০৪

কুষ্টিয়া কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। রবিবার বিকালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নিহত ইমান আলীর ভাই কামরুল হাসান বাদী হয়ে এ হত্যা মামলাটি করেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন বলেন, বিকালে দায়ের করা মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (২৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কেরামত আলী এবং সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে ইমান আলী মন্ডল (৪২) ও শাহাবুদ্দিন (৪৫)নামে দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের