কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৬:১৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৬:১৩

কুষ্টিয়া কুষ্টিয়ার দৌলতপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার দুপুরে ধর্ষিতার মা দৌলতপুর থানায় একটি মামলা করেছেন। এর আগে শনিবার রাত ৮টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী গোপালপুর গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন। পথে গোপালপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে শাহীন (২৫), মৃত আবুল মন্ডলের ছেলে শিপন (২৩) ও শহিদুল ইসলামের ছেলে সুজন (২৪) তাদের গতিরোধ করে। এসময় মাকে মারধর করে মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববতী নাসিরের বাগানে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। এসময় মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা পালিয়ে যায়। খবর পেয়ে ধর্ষিতার নানার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ধর্ষিতার মা আসমা খাতুন বাদী হয়ে রবিবার দুপুরে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির উদ্দিন জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। ধর্ষকদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান