কুয়েটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

খুলনা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৬, ০০:২১আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ০০:২১

কুয়েট খাবার বিতরণের ঘটনাকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছাত্র আহত হয়। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে শেরে বাংলা ছাত্র হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল হক জানান, কুয়েটের শেরে বাংলা ছাত্র হলে খাবার বিতরণকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে গোলমাল শুরু হয়।রাতে ভেতরে বিচার কাজ চলছিল। তারা সেখানে যেতে চাইলে ভিসির অনুমতি না পাওয়ায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। পাশাপাশি বাইরের কোনও লোকজনকে ভেতরে যেতে দেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক অবরুদ্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তারা চিৎকার শুনতে পায়। এসময় ছাত্রলীগের দুই শিক্ষার্থীর ওপর প্রতিপক্ষের কয়েকজন অতর্কিত হামলা চালায়। এরপর কয়েকজন দৌঁড়ে পালিয়ে ক্যাম্পাসের বাইরে চলে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স আহত দুইজনকে নিয়ে বেরিয়ে যায়। একটু পরে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীসহ একদল যুবক ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং ভিসির বাস ভবন ঘেরাও করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম