যশোর ২৬ বিজিবি’র বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা বুধবার ভোরে গাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ২৮ জনকে আটক করেছে।
বিজিবি বেনাপোল ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহ ওয়াফি জানান, পাসপোর্ট, ভিসা ছাড়া বেনাপোলের গাতিপাড়া সীমান্তে দিয়ে বিপুল সংখ্যা লোক বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৩ জন পুরুষ ও পাঁচ নারীকে আটক করা হয়। তাদের বাড়ি যশোর,ফরিদপুর,নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায়। তাদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল থানার ডিউটি অফিসার এএসআই সুজিত বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের যশোর আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:
টাঙ্গাইলে ট্রাক খাদে, নিহত ৪
/বিটি/








