ভেজাল ওষুধ তৈরিতে জড়িত থাকার অভিযোগে শিল্পপতি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৬, ২১:২০আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ০১:১৭

শিল্পপতি কাজী শাহওনেয়াজ খুলনায় বিভিন্ন কোম্পানির ভেজাল ওষুধ তৈরির বিশাল কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। খুলনার রূপসায় ‘শাহনেওয়াজ সি ফুডস’ নামে একটি মৎস্য কোম্পানির সুরক্ষিত অফিস রুমের ভেতরে এসিআই, অপসোনিন ফার্মা ও এসকেএফ কোম্পানির নকল ওষুধ এখানে তৈরি করা হতো। ভেজাল ওষুধ তৈরিতে জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক খুলনার শিল্পপতি কাজী শাহওনেয়াজকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। ভেজাল ওষুধ তৈরিতে জড়িত থাকার অভিযোগে শিল্পপতি গ্রেফতার

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ ও র‌্যাব-৬ এর সদস্যরা যৌথভাবে ওই মৎস্য কোম্পানিতে অভিযান চালায়। এ সময় প্রায় কোটি টাকা মূল্যের ভেজাল ওষুধ ও যন্ত্রাংশ উদ্ধার হয়।

উদ্ধার হওয়া ওষুধের মধ্যে রয়েছে, এসিআই কোম্পানির ৩ লাখ ৭৫ হাজার পিছ ফ্লুক্লক্স-৫০০ মিলিগ্রামের ক্যাপসুল, অপসোনিন কোম্পানির ১ বস্তা রেনিটিড-১৫০ মিলিগ্রাম ট্যাবলেট, এসকেএফ কোম্পারির ফ্লুক্লক্সিন-৫০০ মিলিগ্রামের ক্যাপসুল, ৪ হাজার পিছ বিভিন্ন ধরনের ট্যাবলেট, আড়াই লাখ ক্যাপসুলের খালি খোসা, ওষুধের ২১টি বড় মোড়ক (ফয়েল), ওষুধ তৈরির কাঁচামাল চালের গুড়া ও বিভিন্ন ধরনের কেমিক্যাল।

অভিযানের সময় র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম ও র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। ভেজাল ওষুধ তৈরিতে জড়িত থাকার অভিযোগে শিল্পপতি গ্রেফতার

র‌্যাব কর্মকর্তারা জানান, প্লাস্টিকের মোড়ক ও ক্ষতিকর নানা ধরনের কেমিক্যাল দিয়ে এসব ভেজাল ওষুধ তৈরি করা হতো যা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। সম্প্রতি ঢাকার মিডফোর্ডে অভিযানের সময় বেশকিছু ভেজাল ওষুধসহ কয়েকজন আটক হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে ওষুধ উৎপাদন ও বিপণন আইনের ১৯৭৪ সালের ওষুধ বিশেষ ক্ষমতা আইনের অধীনে মামলা হয়েছে।

উল্লেখ্য, খুলনার চর রূপসায় অবস্থিত ‘শাহনেওয়াজ সি ফুডস’ নামে মৎস্য কোম্পানিটি গত এক বছর ধরে বন্ধ রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম