সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১১:৩৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১১:৫২

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলায় প্রবল জোয়ারের পানির চাপে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া পানিতে তলিয়ে গেছে ফসলি জমি ও মৎস্যঘের।

রবিবার ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের ৪ নম্বর পোল্ডারের কাছে খোলপেটুয়া নদীর প্রায় আড়াইশ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালী,কলিমাখালী ও লাঙ্গলদাড়ি গ্রাম প্লাবিত হয়েছে। 

কোলা গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ জোয়ারে পানিতে বাঁধটি নদী গর্ভে বিলীন হয়ে যায়।

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, কিছু দিন আগেও কোলার একটি জায়গায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এবার তার পাশে আরও একটি অংশে বেঁড়িবাধ ভেঙে ইউনিয়নের কোলা ও হিজলিয়া নামের দুটি গ্রাম প্লাবিত হয়েছে।

শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান,পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি কারণে এখানে বার বার বেঁড়িবাধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এতে ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়ি গ্রাম প্লাবিত হয়েছে। 

তবে এখনও পানি উন্নয়ন বোর্ডের কোনও কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে যাননি বলে জানিয়েছে স্থানীয়রা।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান