কবর থেকে তোলা হচ্ছে স্বামীর নির্যাতনে নিহত নারীর লাশ

বাগেরহাট প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৬, ১৭:৫৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৭:৫৮

বাগেরহাট বাগেরহাটে যৌতুক না দেওয়ায় অজুহাতে স্বামীর নির্যাতনে নিহত গার্মেন্টস কর্মী মরিয়মের (২২) লাশ ২ মাস পর আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে।
রবিবার বিকালে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিনের নেতৃত্বে লাশ উত্তোলন করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
নিহত মরিয়ম বাগেরহাট সদরের কৃষ্ণনগর গ্রামের ইসমাঈল হোসেনের মেয়ে।
মরিয়মের পিতা জানান, ২ বছর আগে বাগেরহাট শহরের হরিণখানা এলাকার রানা খানের সাথে তার মেয়ে মরিয়মের বিয়ে হয়। তারা উভয়েই চট্টগামে গার্মেন্টসে চাকুরী করত।
যৌতুকের টাকা না দেওয়ায় ৯ আগষ্ট তার মেয়েকে চট্রগ্রামের বন্দর থানা এলাকায় ভাড়া বাড়িতে খুন করে স্বামী পালিয়ে যায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ব্যপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা হয়। পরে নিহতের বাবা ইসমাইল বাদী হয়ে চট্রগ্রামের নারী ও শিশু ট্রাইবুনাল আদালতে হত্যা মামলা  দায়ের করেন।

আদালতের নির্দেশে রবিবার বিকালে বাগেরহাটে সরুই কবর খানা থেকে লাশ উওোলন করে বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করা হয়।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের