যশোরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ০৯:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ০৯:৫০

যশোরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার যশোরের ঝিকরগাছা থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আলমগীর হোসেন (৩২)। এ সময় লাশের পাশ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গদখালী কালীবাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেনের বাড়ি ঝিকরগাছা উপজেলার শরীফপুর এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গদখালী কালীবাড়ি পাশের এক যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের মাথা ও গলাতে দুটি গুলির চিহ্ন রয়েছে।

ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় ইউপি সদস্য রাহাজ্জান ও তার প্রতিপক্ষ গ্রুপের বিরোধের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত ছাড়া এখনই বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।

একই থানার এসআই  মাসুম কাজী জানান, নিহত আলমগীর পেশায় একজন ড্রাইভার ছিলেন।

লাশ ময়নাতদন্তের যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি মাসুদ করিম।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর সকালে গদখালী বাজারে দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ কর্মী রাহাজ্জান সরদার (৩৮) খুন হন। একই বছরের ৫ জুলাই দুর্বৃত্তদের গুলিতে রাহাজ্জানের বড়ভাই হাসান সরদার মারা যায়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি