নির্বাচন নিয়ে সংলাপের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৬, ১৬:৫৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৭:০০

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নির্বাচন নিয়ে সংলাপের কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন,  ‘সংলাপ তখনি প্রয়োজন হয় যখন সংকট দেখা দেয়। এই মুহূর্তে দেশে নির্বাচন নিয়ে কোনও সংকট নেই।’

শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে সমস্যা এখন একটাই জঙ্গিবাদ। আর জঙ্গিদের সঙ্গী খালেদা জিয়া রাজনীতি করবেন কি করবেন না।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক।’

বিএনপিকে জঙ্গি উৎপাদনের কারখানা হিসেবে উল্লেখ করে  ইনু বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের টুপি মাথায় দিয়ে বারবার যুদ্ধাপরাধীদের জঙ্গি তাণ্ডবকে সমর্থন করেছেন। এমনকি তিনি জঙ্গিদের রক্ষা করার জন্য বিবৃতিও দিয়েছেন।’

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, পৌর মেয়র হাজী এনামুল হক ও মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম