কুষ্টিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৬, ১৭:১৭আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৭:১৯

কুষ্টিয়ায় পরকীয়ার জের ধরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী এরশাদ হোসেন বিপুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৬ এপ্রিল পরকীয়ার জের ধরে কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এরশাদ তার স্ত্রী শিখাকে কুষ্টিয়া শহরের হাউজিংয়ের নিজ বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় শিখার বাবা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় নিহতের স্বামী এরশাদ, ছোট ভাই ইফতিয়ার হোসেন বিজু ও পরকীয়া প্রেমিকা রাশেদা খাতুনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে আদালত বাকি দুজন আসামিকে বেকসুর খালাস দিয়ে নিহত গৃহবধূ শিখার স্বামী আসামি এরশাদকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি এরশাদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, এ রায়ে নিহত শিখার পরিবার খুশি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের