সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা রেহায় পাবে না: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৬, ১৭:২৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৭:২৮

সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা রেহায় পাবে না: তথ্যমন্ত্রী যুদ্ধাপরাধী ও জঙ্গি-সন্ত্রাসীরা যেমন রেহায় পাইনি তেমনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলাকারীরাও রেহায় পাবে না বলে জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন,‘বাংলাদেশে এখনও স্থিতিশীলতা এবং শান্তি বিনষ্টের চক্রান্ত অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।’

শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

সংখ্যালঘুদের ওপর হামলা দেশের সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধবংস করার চক্রান্ত হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বিএনপি-জামায়াতের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এটাই সরকারের সিদ্ধান্ত। এর বাইরে বিচ্ছিন্ন মন্তব্যকারীদের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই।’

এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মণি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম