বর্তমান পাঠ্যক্রমে ‘মুসলিম জাতিসত্তা’ ধ্বংসের আশঙ্কা চরমোনাই পীরের

খুলনা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৬, ০২:৩৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ০২:৩৯

একাডেমিক শিক্ষাদানে বর্তমান পাঠ্যক্রম ও শিক্ষানীতি অনুসরণ করা হলে তা ‘মুসলিম জাতিসত্তা’ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। রবিবার বিকালে খুলনা মহানগরীর ফেরিঘাট চত্বরে ইসলামী আন্দোলনের খুলনা জেলা ও নগর শাখা আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। বর্তমান পাঠ্যক্রমে ‘মুসলিম জাতিসত্তা’ ধ্বংসের আশঙ্কা চরমোনাই পীরের

মুফতি রেজাউল করিম বলেন, ’৯২ ভাগ মুসলমানদের দেশে সরকার ধর্মীয় অনুভূতির প্রতি খেয়াল না রেখে হিন্দু ও নাস্তিকবাদী পাঠ্যক্রম এবং শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যা জাতির জন্য হুমকীস্বরুপ। যা কখনোই এদেমের তৌহিদী জনতা মেনে নেবে না।’

এসময় মুফতী সুন্দরবন বাঁচাতে এবং এ অঞ্চলের পরিবেশ রক্ষার্থে
রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি জানান। তিনি বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়িত হলে জীববৈচিত্রসহ পরিবেশ ধ্বংস হবে। ভারতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতে পারেনি। বাংলাদেশে সুন্দরবনকে ধংস করে বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’

সমাবেশে দলের নগর শাখার আমীর মাওলনা মুজাম্মিল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা নূরুল হুদা ফায়েজী, স্থানীয় আলেম মুফতী মাওলানা মুশতাক আহমেদ, মহাসচীব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মহসীন আলম, যুব আন্দোলনের মাওলানা আব্দুল্লাহ আল মামুন, খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, ইঞ্জিনিয়ার মঞ্জুর হোসেন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের