শিক্ষক দম্পতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৬, ১১:৩৬আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১১:৩৬

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় বাসার দরজা ভেঙে কলেজশিক্ষক দম্পতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষক-আলী-ইসা

আহতরা হলেন- কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা বিভাগের প্রধান আলী ইসা (৫২) ও কেএসএম কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক সামসুন্নাহার খানম (৪৫)।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক আলী ইসা বাংলা ট্রিবিউনকে জানান, রাত সাড়ে ৩টার দিকে হাউজিং ই-৩৭১নং তার নিজ বাড়িতে হঠাৎ ৪-৫ জন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এসময় কিছু বুঝে ওঠার আগেই একজন রড দিয়ে তাকে আঘাতের চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়, পরে তার স্ত্রী সামসুন্নাহার এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, কী কারণে কারা কলেজশিক্ষক দম্পতির ওপর এ হামলা চালিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী