জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৬, ১৭:৩৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৭:৩৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সন্ত্রাস, টার্গেট কিলিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। তাই জননিরাপত্তার নিশ্চিত করতে যা করা দরকার সরকার তাই করবে।’
সোমবার দুপুরে খুলনার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় কুষ্টিয়ায় ক্রসফায়ের ভয় দেখিয়ে চাঁদা আদায় করায় অভিযুক্ত তিন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘গতকাল রবিবার (১৩ নভেম্বর) ঘোষণাকৃত সাবেক সেনা কর্মকর্তার জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ।

সভায় আরও উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, খুলনা রেঞ্জ ডিআইজি মো. মনির উজ জামান, র্যা ব-৬ এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহবুব হাকিম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম