১০ টাকার চালে দুর্নীতির অভিযোগে জনপ্রতিনিধির জেল

যশোর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৬, ২১:০০আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ২১:০০

১০ টাকার চালে দুর্নীতির অভিযোগে জনপ্রতিনিধির জেল ১০ টাকার চালে দুর্নীতির অভিযোগে যশোরের মণিরামপুরে দেবু সরকার (৩৫) নামে এক ইউপি সদস্যকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এই সাজা দেন।

দেবু সরকার মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি স্থানীয় কুমারসীমা গ্রামের জনার্ধণ সরকারের ছেলে।

হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান বিপদভঞ্জন পাঁড়ে জানান, পাঁচবাড়িয়া ওয়ার্ডে ১০ টাকার চালের কার্ডধারী ১২৯ জন দরিদ্রের নাম লেখার জন্য মেম্বর দেবুকে তালিকাসহ কার্ড দেওয়া হয়। মেম্বর তালিকা থেকে দুটি নাম বাদ দিয়ে তালিকায় নাম নেই এমন দুই ব্যক্তির (নিলু ও লিটু) নামে গোপনে কার্ড ইস্যু করে চাল উত্তোলন করেছেন তিনি। বিষয়টি ফাঁস হয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, হরিদাসকাটি ইউনিয়নের মেম্বার দেবু সরকার ১০ টাকা মূল্যের চাল বিতরণ কর্মসূচিতে তালিকাবর্হিভূত ব্যক্তিদের অনুকুলে কার্ড প্রদান এবং চাল উত্তোলন করেন। এই অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে সাতদিনের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম