বেনাপোল ইমিগ্রেশন এএসআই’র স্ত্রীর মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ০৩:৩১আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ০৩:৪১

নিহত জান্নাতুল ইসলাম তৃপ্তি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে জান্নাতুল ইসলাম তৃপ্তি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় মরদেহটি উদ্ধার করা হয়। তৃপ্তি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাকিবুল ইসলামের স্ত্রী।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন  জানান, এএসআই রাকিবুল ছোট আঁচড়া গ্রামে আবু তাহেরের বাড়িতে ভাড়া থাকতেন। সন্ধ্যায় তিনি অফিস শেষ করে বাড়িতে ফিরে দেখতে পান ঘরে ফ্যানের সঙ্গে তার স্ত্রীর মরদেহ ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা সেখানে যান। এই খবরে যশোর ‘ক’ সার্কেলের সহকারি পুলিশ সুপার মেহেদী ইমরান ছিদ্দিকি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম আহম্মেদ (তদন্ত) মরদেহ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের