মাগুরায় মুক্তিযোদ্ধাকে হাতুড়ি পেটা, মামলা না করার হুমকি

মাগুরা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৬, ২২:৪৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ২২:৫০

আহত মুক্তিযোদ্ধা মিয়া মশিউর রহমান মাগুরার শ্রীপুরে মিয়া মশিউর রহমান নামে এক মুক্তিযোদ্ধাকে হাতুড়ি পেটা করেছে দুর্বত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও প্রতিপক্ষের হুমকির মুখে এখনও মামলা করতে সাহস পাচ্ছেন না তিনি।

পরিবারিক সূত্রে জানা গেছে, শ্রীপুরের তখলপুরে নিজ বাড়িতে স্ত্রী নিয়ে বাসবাস করেন মুক্তিযোদ্ধার মশিউর রহমান। সম্প্রতি ওই এলাকার এক দল দুর্বৃত্ত তার লাগানো ১০ শতক জমির প্রায় ৩ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করলে শুক্রবার বিকালে শ্রীপুর থেকে মাগুরায় ফেরার পথে প্রতিপক্ষ রউফ মেম্বরের সহযোগিরা মশিউর রহমানের উপর আক্রমন চালায়। এ সময় তারা হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। এরপর রাতেই তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সদর হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।  

শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, তিনি হামলার শিকার মশিউর রহমানের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম