বাগেরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাগেরহাট প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৭, ১৮:২৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৮:২৬

বাগেরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বাগেরহাটের খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লাহাট এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত  হন অন্তত ১৫ জন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ৯টায় ফয়লাহাট খানজাহান আলী বিমানবন্দর এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে খুলনাগামী ট্রাকের (ঢাকা মেট্রো-চ-৪৫৮৫) সঙ্গে বিপরীত দিক থেকে আসা মংলাগামী তিশা-মামনি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। নিহতদের একজনের নাম সেলিম (৩০) বলে জানা গেছে। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান