আ.লীগ নেতার বিরুদ্ধে জাসদ নেতার স্ত্রীর পাল্টা মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১৮:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৮:৩৯

নিহত আওয়ামী লীগ কর্মী লুৎফর রহমান সাবু কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি ও আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান মিলনের স্ত্রী হামিদা খাতুন ডলি স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুলকে আসামি করে মামলা দায়ের করেছেন। রবিবার রাতে মিরপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ কর্মী লুৎফর রহমান সাবু হত্যার ঘটনার মশিউর রহমান মিলনের নামে মামলা দায়েরের পর তার স্ত্রী হামিদা খাতুন ডলি স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন। মামলায় মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুলকে প্রধান আসামি করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার স্ত্রী হামিদা খাতুন ডলি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও এজাহারে আরও ২৮ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রবিবার সকালে আওয়ামী লীগ কর্মী লুৎফর রহমান সাবু হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই হাবিবুর রহমান বাদী হয়ে জাসদ নেতা মশিউর রহমান মিলনকে প্রধান আসামি করে ১২জনের নামে মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়। এর কয়েক ঘণ্টা পরেই আওয়ামী লীগ নেতাকে আসামি করে পাল্টা মামলা দায়ের করলেন ওই মামলার আসামির স্ত্রী।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের