পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে ধর্মঘট, অচল ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৭, ০৬:৫২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ০৬:৫২

পুলিশের চাঁদাবাজি, কাগজপত্র দেখার নামে হয়রানি, ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক আটক করে চাঁদা আদায়, মানিকগঞ্জে ওভার স্কেলে ট্রাকের ওজন পরীক্ষার নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে দেশের দক্ষিণাঞ্চলে চলছে পণ্যবাহী পরিবহন ট্রাক ধর্মঘট। এ ধর্মঘটে পণ্যবহন বন্ধ থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর স্থবির হয়ে পড়েছে।

ভোমরা স্থলবন্দর পরিবহনের অভাবে ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় আমদানি পণ্য বোঝাই পাঁচ শতাধিক ভারতীয় ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আমদানি পণ্যসহ কিছু ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও পণ্য খালাস হচ্ছে না। বাংলাদেশের ট্রাকগুলিও খালি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সেক্রেটারি রফিকুল ইসলাম জানান, সড়ক জুড়ে ট্রাকের ওপর পুলিশি অত্যাচার বৃদ্ধি পেয়েছে। কোনও কারণ ছাড়াই ট্রাক থামিয়ে জোর করেই আদায় করা হচ্ছে চাঁদা। এসবের প্রতিবাদে পণ্য পরিবহন ট্রাক ধর্মঘট শুরু হয়েছে।

সাতক্ষীরার ভোমরা বন্দর সিআ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান, ট্রাকে পণ্য বহন না করায় ভারত থেকে বাংলাদেশে আসা পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি বাবু জানান, ধর্মঘট অনির্দিষ্টকালের। সকাল থেকে ধর্মঘট শুরু হলেও এখন পর্যন্ত প্রশাসনের সঙ্গে তাদের কোনও বৈঠক হয়নি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের