মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত ডাকাত নিহত

মাগুরা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫০

বন্দুকযুদ্ধ মাগুরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে নিহত জোবান শেখ (৩৩) খুন, ধর্ষণ, ডাকাতিসহ মোট ১৩টি মামলার আসামি।

জোবান শেখ মাগুরা সদর ঊপজেলার চাউলিয়া গ্রামের সোহরাব শেখের ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, জোবানের নেতৃত্বে ৭/৮ জনের একটি ডাকাত দল মাগুরা - বিনোদপুর সড়কের চাউলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মাগুরা সদর থানার এসআই গাজী শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। সঙ্গে সঙ্গেই ডাকাত দল পুলিশের উদ্দেশে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে।

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের এক পর্যায়ে জোবান গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চার পুলিশ সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও বেশ কিছু ধারালো অস্ত্র্র উদ্ধার করে।

/এফএস/

আরও পড়ুন-

কবে জুতা মুক্ত হবে শহীদ মিনার?

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান