মাগুরায় আ.লীগের দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মাগুরা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৫

সংঘর্ষে আহত কয়েকজন মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা নিশ্চিন্তপুর গ্রামে আওয়ামী লীগ সমর্থিত দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত  হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১৫ থেকে ২০টি বাড়ি ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। রবিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় হারুনর রশীদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে ঘোড়ামারা নিশ্চিতপুর গ্রামে স্থানীয় চাউলিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজার রহমান ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকিদুল মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার রাতে নিশ্চিন্তপুর বাজারে ইয়ারুল ও হাসান নামে দু’পক্ষের দুই যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে একটি দোকান ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে আজ  রবিবার সকালে দুইপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ জানান, আহতদের  মধ্যে ৯ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল  হুদা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। পাঁচজনকে আটক  করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম