সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫২

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় পাওনা টাকা চাওয়ায় আবুল কালাম আজাদ নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত আড়াইটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, ঘোনা গ্রামের মোমিনুল ইসলাম, ওয়াদুদ, মুন্না হোসেন ও মো. রনি।

নিহত মুক্তিযোদ্ধার ছেলে আক্তারুল ইসলাম জানান, তাদের ঘোনা বাজারে রড সিমেন্টের দোকান রয়েছে। মোমিনুল তাদের দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল বাকিতে নেয়। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে। সোমবার রাত ৯টার দিকে তার বাবা ঘোনা বাজারে মোমিনুলের কাছে পাওনা টাকা চায়। এতে মোমিনুল ক্ষিপ্ত হয়ে তার বাবাকে বেধম মারপিট করে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাতেই সাতজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/বিএল/

আরও পড়ুন:
এসপি বাবুল সম্পর্কে যা বললেন শ্বশুর-শাশুড়ি

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম