‘সংস্কারপন্থীদের’ ফেরার খবরে ক্ষুব্ধ বিএনপি নেতারা

যশোর প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ১৪:৪৩আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৪:৪৩

Jessore BNP press conferrence pic

সংস্কারপন্থীদের ফেরার খবরে ক্ষোভ জানিয়ে যশোরে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতারা। বুধবার বেলা সাড়ে ১১টায় শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির।

সংবাদ সম্মেলনে আবুল হাসান জহির বলেন, ১/১১ এর সময়ের সংস্কারপন্থীরা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছেন। বিএনপির আজকের অবস্থার জন্য তারাই দায়ী। তাদের কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ক্ষতিগ্রস্ত ও তার ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। তাই সংস্কারপন্থীরা দলে ফিরে আসুক তা তৃণমূলের নেতাকর্মীরা চায় না।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সংস্কারপন্থী নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি দল থেকে বহিষ্কৃত। তার অনুসারীরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তৃপ্তিকে ফেরানো হলে দলে বিভক্তি দেখা দেবে। যে কারণে তৃণমূল নেতাকর্মীরা তাকে দলে দেখতে চান না।

তিনি আরও বলেন, সংস্কারপন্থী বাদে বিএনপি এমনিতে শক্তিশালী। ফলে তাদের আর কোনও প্রয়োজন নেই।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মাসুদুর রহমান মিলন, যুবদলের কেন্দ্রীয় সদস্য নূরজ্জামান লিটন, যুবদল নেতা মোস্তফা কামাল মিন্টুসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

 /জেবি/

আরও পড়তে পারেন : নার্গিস হত্যাচেষ্টা মামলায় আদালত পরিবর্তন

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান