ঝিনাইদহে অতিরিক্ত পুলিশ সুপারের উদ্যোগে রাস্তা মেরামত

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৭, ২০:৪০আপডেট : ১৩ মার্চ ২০১৭, ২০:৪৬

ঝিনাইদহে অতিরিক্ত পুলিশ সুপারের উদ্যোগে রাস্তা মেরামত

ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা এলাকার রাস্তার বেশকিছু স্থানে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। যে কারণে সেখানেই প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়া রাতের ওই রাস্তা দিয়ে বাস-ট্রাক যাওয়ার সময় গতি একদম কমে যাওয়ায় ডাকাতির সম্ভবনা থাকে। এলাকার মানুষের ভোগান্তির এই কথা চিন্তা করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি মাথায় নিয়ে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিলেন কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

তিনি নিজে উদ্যোগী হয়ে সাবেক এমপি আব্দুল মান্নানের সঙ্গে কথা বলেন। পরে সাবেক এমপি আব্দুল মান্নান তার ভাই আব্দুর রশিদ খোকনের ইটভাটা থেকে ইট দেন। সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম কালীগঞ্জ থানা পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে রাস্তার সেই গর্ত ও খানা খন্দগুলো বন্ধের কাজ শুরু করেন। এ সময় তাকে এলাকাবাসী ও সাংবাদিকরাও সহযোগিতা করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকটা দায়বদ্ধা থেকে রাস্তা মেরামতের কাজ করেছি। এখানে প্রায়ই গাড়ি নষ্ট হয় এবং দুর্ঘটনা ঘটে। রাতের গাড়িগুলোকে একেবারে আস্তে যেতে হয়। সেই ক্ষেত্রে ডাকাতির সম্ভাবনা থাকে। এছাড়া জনগণও ভোগান্তির শিকার হচ্ছে। আমার একটা ছোট উদ্যোগে যদি রাস্তা ঠিক হয় তাহলে সবার জন্যই মঙ্গল। আইন শৃংখলা পরিস্থিতিও ভালো থাকবে। এ বিষয়গুলি মাথায় নিয়ে রাস্তাটি মেরামত করেছি।

/জেবি/

আরও পড়তে পারেন: গাছের সঙ্গে বেঁধে দুই কিশোরকে নির্যাতন: তিনজনের জামিন নামঞ্জুর


 

 

 

 

 

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান