মার্কিন নারী সাংবাদিককে হেনস্তা: হোটেল মালিকের জামিন নামঞ্জুর

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ মার্চ ২০১৭, ১৭:০২আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৭:০৪

হোটেল মালিক মালিক বিশ্বনাথ সাহা বিশু কুষ্টিয়ায় আবাসিক হোটেলে এক মার্কিন নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় অভিযুক্ত ‘খেয়া রেস্তোরাঁর’ মালিক বিশ্বনাথ সাহা বিশুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৪মার্চ) দুপুরে বিশুর পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে কুষ্টিয়া সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম মেজবাউল হক উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে শহরের ছয় রাস্তা মোড় থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিশুকে আটক করে। পরে বিকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ফৌজদারি কার্যবিধীর ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

প্রসঙ্গত, গত ৬ মার্চ রাতে শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত ‘খেয়া রেস্তোরাঁ’ নামে আবাসিক হোটেলে অবস্থানকালে রাত ১টার দিকে হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশু মদ্যপান অবস্থায় তার কক্ষে প্রবেশ করতে মোবাইলে ফোন দেন। ফোন না ধরায় দরজায় ধাক্কা দেন। এমনকি অন্য একটি চাবি দিয়ে দরজা খোলার চেষ্টাও করা হয়।

এ ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে রবিবার কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। রবিবার (১২ মার্চ) কুষ্টিয়ার ওই দুই কর্মকর্তার কাছে বিদেশি ফটো সাংবাদিক অ্যালিসন জয়েসের পক্ষে অভিযোগটি জমা দেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুফি ফারুক ইবনে আবু বকর।
মার্কিন নারী সাংবাদিকের দাবি, ঘটনার সময় কক্ষে তিনি একা অবস্থান করছিলেন। একজন নারী হিসেবে ওই সময় তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন। এ অবস্থায় তিনি তার বাংলাদেশি সহকর্মী কুষ্টিয়ার সাংবাদিক আলী এহসানকে মোবাইলে ঘটনাটি জানান। আলী এহসান দ্রুত মোটরসাইকেল করে সেখানে পৌঁছান এবং আরও কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।

স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ওই দুই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি। অভিযোগপত্র জমা দেওয়ার সময় জেলা প্রশাসক কার্যালয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস উপস্থিত ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান