আগামী জাতীয় নির্বাচন হবে জাতীয় পার্টির জন্য পরীক্ষা: এরশাদ

খুলনা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৭, ১৭:৫৩আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৭:৫৩

এইচ এম এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, ‘ক্ষমতার বাইরে ২৬ বছর থেকেও রাজনীতির মাঠে এখনও টিকে আছি। কিন্তু বিএনপি মাঠে নেই। আগামী জাতীয় নির্বাচন হবে জাতীয় পার্টির জন্য পরীক্ষা। জণগণের সমর্থন নিয়ে এই পরীক্ষায় জাতীয় পার্টি উত্তীর্ণ হবে।’

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এরশাদ। আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মুশফিকুর রহিমকে পরিচয় করিয়ে দেওয়া উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

এরশাদ বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। আর এই পরিবর্তনের সূচনা হবে খুলনার মেয়র নির্বাচনের মধ্য দিয়ে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময়ে খুলনাসহ দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা সোজা পথে চলি। রাজনীতির আঁকাবাঁকা পথ আমরা জানি না। বিএনপি জাতীয় পার্টির ওপর যে অত্যাচার করেছে তার ফল এখন তারা ভোগ করছে।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন, মেয়র প্রার্থী মুসফিকুর রহিম, জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে খুলনার বেশ কয়েকজন আইনজীবী জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ রকম আরও একটি যোগদান অনুষ্ঠান শেষে এরশাদ ঢাকায় ফিরে যান।

/এফএস/ 

আরও পড়ুন- 

বিচার বিভাগকে জিম্মি করে রাখা হয়েছে: আপিল বিভাগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম