২০১৮ সালের মধ্যে সব ইউনিয়নে ইন্টারনেট পৌঁছে যাবে: জুনাইদ আহমেদ পলক

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ১৮:৫৯আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৯:০৫

২০১৮ সালের মধ্যে সব ইউনিয়নে ইন্টারনেট পৌঁছে যাবে: জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পৗঁছে দেওয়া হবে। রবিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ্য শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে সারাদেশের ৫ হাজার ২৭২টি ইউনিয়নের ৬০ লাখ মানুষ ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইন্টারনেট সেবা পাচ্ছে। অনলাইনের মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই পৌরকরসহ পৌরসভার সব বিল দিতে পারবে। এই তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কেউ যেন দেশ বিরোধী  কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে সেসময় প্রধান মন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মিজানুর রহমান, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাকিলা রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ্য শোধনাগারের উদ্বোধন করেন প্রধান অতিথি।

/জেবি/

আরও পড়তে পারেন: রবিবার থেকে হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম