মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি, পুলিশ সদস্য ক্লোজড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ০০:৩১আপডেট : ২৭ মার্চ ২০১৭, ০০:৩৩

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর দাখিল মাদ্রাসায় স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছে বেগমপুর পুলিশ ক্যাম্পের সদস্য শাহাবুর রহমান (৩৫)। রবিবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে মাদ্রাসার শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহাবুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড করেছে চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।

ছাত্রীর বাবা মফিজ উদ্দীন ও এলাকাবাসী জানায়, রবিবার দুপুরে মাদ্রাসায় স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য শাহাবুর রহমান ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে শ্লীলতাহানি করে। এ ঘটনার পর মাদ্রাসা ছাত্রী বাড়ি ফিরে তার বাবা এবং পরিবারের সদস্যদেরকে জানায়। এ ঘটনার এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পুলিশ সদস্য শাহাবুর রহমানের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এরপর, পুলিশ সদস্য শাহাবুর রহমান সবার কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থণা করেন। বিষয়টি চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলামকে জানানো হলে দুপুরেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

বেগমপুর ইউপি চেয়ারম্যান আলি হোসেন শ্লীলতাহানির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাসনুন আলম জানান, ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে শাহাবুর রহমানকে চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলামের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম