সড়ক দুর্ঘটনায় দৈনিক খুলনাঞ্চলের প্রেস ম্যানেজার নিহত

খুলনা প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ০৫:২৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ০৫:২৪

দৈনিক খুলনাঞ্চল পত্রিকার লোগো খুলনা মহানগরীর রূপসা সেতু বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক কামরুল ইসলাম (৩০) নিহত হয়েছে। তিনি দৈনিক খুলনাঞ্চলের প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ম্যানেজার হিসেবে কাজ করতেন। সোমবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
মহানগরীর লচনচরা থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে রূপসা বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন কামরুল ইসলাম। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন শোক প্রকাশ করে বলেন, ‘কামরুল খুলনাঞ্চলের প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ম্যানেজার পদে কর্মরত ছিলেন। পত্রিকার কাজে সে ওই পথ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।’
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম