ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৫:৪৪

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ৩

ঝিনাইদহে বাস খাদে পড়ে এক জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার এস আই বদিউর রহমান।

ঝিনাইদহ সদর থানার এস আই বদিউর রহমান জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস লাউদিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়। সেসময় ওই বাসের হেলপার আজাদ বাস থেকে ছিটকে পড়ে ট্রাকের চাঁকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওই বাসের হেলপার আজাদ মারা যান। নিহত আজাদের বাড়ি যশোর কোতয়ালী থানার বেজপাড়া গ্রামে।

/জেবি/

আরও পড়তে পারেন: মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার কথা জানে না চিকিৎসা কেন্দ্রগুলো

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম