কিশোরীকে ৩৬ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩

খুলনা প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১২:০৮আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৪:০৯

খুলনা খুলনা মহানগরীর লবনচরা এলাকায় এক কিশোরীকে ৩৬ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণের অভিযোগে ছয়জনের নামে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন মামুন সরদার (২২), রাসেল তালুকদার (২৫) ও ধর্ষিতার বান্ধবী মরিয়ম আক্তার (১৮)। পলাতক আসামিরা হলেন আব্দুল হালিম (২০), আল আমিন (১৯), নাইম (১৯)।

লবনচরা থানার এসআই সাইদুর রহমান বলেন, গণধর্ষণের মামলা দায়ের হওয়ার পর অভিযুক্ত ছয়জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিতা ওই কিশোরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৬ মার্চ বিকালে কৃষ্ণনগর এলাকার ওই কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী বৈকালী এলাকায় নিয়ে যান তারই বান্ধবী মরিয়ম আক্তার। এরপর বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে না গিয়ে বিলের মধ্য দিয়ে যাওয়ার কথা বলেন মরিয়ম। সন্ধ্যা ৭টার দিকে তারা শাহ জালাল নগর সংলগ্ন বিল এলাকায় পৌঁছান। এ সময় সেখানে থাকা পাঁচ যুবককে দেখে মরিয়ম দৌড়ে পালিয়ে যান। পরে ওই পাঁচ যুবক কিশোরীকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে। পরে ২৭ মার্চ দিনগত রাত ৩টার দিকে কিশোরীকে ছেড়ে দেওয়া হয়।এরপর কিশোরী বাড়ি ফিরে ঘটনা খুলে বলেন। পরে ওই কিশোরী বাদী হয়ে লবণচরা থানায় ছয়জনের নামে ধর্ষণ মামলা করেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান