যশোরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ০১:৪৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ০১:৫১

যশোরে বিদেশি পিস্তলসহ যুবক আটক যশোরের শার্শায় লিটন শেখ (৩৫) নামে একাধিক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে শার্শার নাভারণ রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক লিটন বাগেরহাট জেলার মোল্লারহাটের নগরকান্দা গ্রামের বাসিন্দা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘লিটন বাগেরহাট থেকে নাভারণ এসে রেলস্টেশন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।’

তিনি আরও বলেন,‘লিটন পেশায় একজন অস্ত্র ব্যবসায়ি। একটি ডাকাতি মামলায় তার সাড়ে ১৭ বছরের সাজা রয়েছে। এছাড়াও একটি হত্যা, দু’টি ধর্ষণ ও একটি বাড়ি পোড়ানোসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে।

লিটনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আজ  বিকেলেই তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান (ওসি) মনিরুজ্জামান।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি