কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৭, ১৫:৩৮আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৫:৪১

গ্রেফতারের প্রতীকী ছবি ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জিয়াউর রহমান জিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) ভোরে শহরের নলডাঙ্গা লাটা স্ট্যান্ড থেকে জিয়াকে গ্রেফতার করা হয়।

জিয়া ফয়লা গোরস্থান পাড়ার দরবেশ আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ নলডাঙ্গা লাটাস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় বিস্ফোরকদ্রব্য, সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারিসহ একাধিক মামলার আসামি জিয়াউর রহমানের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ গোপন সংবাদ পেয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জিয়ার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে। দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান