দামুড়হুদা হাউলি ইউপি নির্বাচন আবারও স্থগিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৭, ০৪:২৯আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ০৪:৩১
image

চুয়াডাঙ্গা মাত্র দুই দিন বাকি থাকতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন পরিষদ নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। এ ঘটনায় প্রার্থীসহ সাধারণ ভোটাররা বর্তমান চেয়ারম্যানের ওপর ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনি স্থগিতাদেশ সুত্রে জানা গেছে, জেলার দামুড়হুদা উপজেলা হাউলি ইউনিয়নের নির্বাচনি এলাকার লোকনাথপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে আকবার আলী নির্বাচনি এলাকা বিভাজন করার জন্য সুপ্রিম কোটে আবেদন করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে আদালত উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন।
১৬ এপ্রিল হাউলি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকল প্রস্তুস্তি সম্পন্ন হওয়ার পর এভাবে নির্বাচনের শেষ মুহুর্তে নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থীসহ এলাকার সাধারণ ভোটাররা ক্ষোভে ফেটে পড়েন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার বিকাশ কুমার সাহা সন্ধায় হাউলি ইউনিয়নের সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৮ মে দামুড়হুদার সকল ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও একইভাবে ২৫ মে দামুড়হুদার হাউলি ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি নির্বাচন স্থগিত হয়ে যায়। তখন দামুড়হুদার জয়রামপুর গ্রামের ইউনুছ আলী মোল্লা ওরফে নুনু মোল্লার নির্বাচনি এলাকা বিভাজনের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন। এর প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়।
/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান