বাগেরহাটে বজ্রাঘাতে যুবক নিহত

বাগেরহাট প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ১৬:১৩আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৬:১৩

বজ্রাঘাত বাগেরহাটের কচুয়ায় বজ্রাঘাতে সরদার শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে কচুয়া উপজেলার সোলারকোলা গ্রামে আকস্মিক বজ্রাঘাতে তার মৃত্যু হয়। নিহত সরদার শহিদুল ইসলাম কচুয়া উপজেলার সোলারকোলা গ্রামের ইয়াকুব আলী সরদার ওরফে আকুব আলীর ছেলে।

এদিকে, ছেলে শহিদুলের মৃত্যু সংবাদে বাবা ইয়াকুব আলী সরদার (৬০) ওরফে আকুব আলী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে কচুয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাবিরুল ইসলাম জানান, শনিবার সকালে শহিদুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে সাইবোর্ড বাজারে যাচ্ছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে শহিদুল রাস্তার পড়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ইয়াকুব আলী সরদার ওরফে আকুব আলী অচেতন হয়ে যান। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেও জানান ওসি।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি